বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটায় রপ্তানির পূর্বে পুষকৃত বিপুল পরিমান চিংড়ি জব্দ, পুড়িয়ে বিনষ্ট

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থেকে পুষকৃত বিপুল পরিমান গলদা চিংড়ি দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর প্রক্কালে ভ্রাম্যমান আদালতে তা জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এসব চিংড়ি মাছ জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। পরে তা জনসম্মূখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদে জানতে পারি যাত্রীবাহি পরিবহনের পুষকৃত গলদা চিংড়ি পাঠানো হচ্ছিল। এসময় খবর পেয়ে ভ্রাম্যমান আদালাতের মাধ্যমে অভিযান পারচালনা করা হয়। এসময় একটি পরিবহন তল্লাশি করে কক্সসিটের বক্স ভর্তি মাছ জব্দ করা হয়। পরে তা পরীক্ষা নিরিক্ষায় মাছ অপদ্রব্য পুষকরার প্রমাণ মেলে। উক্ত জব্দকৃত মাাছগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। এরপর বুধবার দুপুরে জনসম্মূখে তা বিনষ্ট করা হয়েছে। এসব মাছ বিনষ্ট কালে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, উপজেলা কৃষি অফিসার শওকাত ওসমান, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা মেরিন এন্ড ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com