শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় সখিপুরে মেয়াদোত্তীর্ণ সার জব্দ,পুড়িয়ে বিনষ্ট!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর মোড়ে অবস্থিত বীনা কৃষি ভান্ডারে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ সার জব্দ করেছে কৃষি দপ্তরের কর্মকর্তারা। পরে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) উপজেলা কৃষি দপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল এ অভিযান পরিচালনা করেন। এসময় মেয়াদ উত্তীর্ণ তিন কাঠুন বায়োভিট সার জব্দ করা হয়। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারতে পারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বিসিআইসি সার ডিলার বীনা কৃষি ভান্ডারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ বায়োভিট সার জব্দ করা হয়। যা আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। একই সাথে গোডাউনে কোন ভাবে মেয়াদ উত্তীর্ণ কোন সার বা কিটনাশক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার ইব্রাহিম খলিল সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com