বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটায় সাস’র উদ্যোগে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন  

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় সাস সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে উপজেলা দিবস উদ্যাপন উপলক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় পারুলিয়া ইছামতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, ইছামতি টেকনিক্যাল আ্যন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আহছানুস সালেহীন রহিম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল। সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী আলমগীর হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাস এর আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান, আরএম মিজানুর রহমান, সমৃদ্ধি কর্মসূচির সহকারী উপজেলা সমন্বয়কারী শেখ জহিরুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা শামীমা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক, সমৃদ্ধি স্কুলের শিক্ষকগন সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ব্যক্তিদের সামাজিক অবদানের স্বীকৃতি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যার মধ্যে সমৃদ্ধি কর্মসূচির সংবাদ প্রকাশে বিশেষ অবদান রাখাতে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্রিড়া প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com