বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটায় সুশীলনের বার্ষিক শিশু ও যুব ফোরাম সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে বার্ষিক শিশু ও যুব ফোরাম সম্মেলন-২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ আগষ্ট দুপুর সাড়ে ১২টায় পারুলিয়া ইছামতী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। প্রধান অতিথি হিসেবে দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, ইছামতী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আহছানুস সালেহীন, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান ও দেবহাটা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান। সুশীলনের ন্যাশনাল চাইল্ড প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট অনামিকা পালের সার্বিক সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, সুশীলনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলার ৫টি ইউনিয়নের শিশু ও যুব ফোরামের কমিটির কর্মকর্তাবৃন্দ। শুরুতে পট গান ও বিভিন্ন পোস্টারিংয়ের মাধ্যমে আগত অতিথিদেরকে সুশীলনের পক্ষ থেকে এই শিশু ও যুব ফোরামের কার্য্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এই কমিটি শিশু শ্রম বন্ধ, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক অবক্ষয় রোধ, শিক্ষার্থীদেরকে মনিটরিংয়ের মাধ্যমে সচেতন ও স্বাবলম্বী হতে সহায়তা করাসহ বিভিন্ন কাজ করছে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com