বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটার ইউএনও’র সাথে সহকারী শিক্ষক সমিতির মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং: এস-১২০৬৮) উপজেলা শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার বেলা ২টা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আহবায়ক গোলাম ফারুক, সদস্য সচিব রুহুল আমিন গাজী, সদস্য যথাক্রমে মাগফি আজম, আবু সাইদ শিমুল, সাইফুল্লাহ-আল-তারিক, সৈয়দ আশরাফুল আলম, অরুপ কুমার পাল প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষক হল জাতি গড়ার কারিগর। তাই শিক্ষকদের উচিত ন্যায় ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করা। কিন্তু বর্তমান অনেক প্রতিষ্ঠানে দেখা যায় শ্রেণি কক্ষে শিক্ষক ঠিকমত পাঠদান করেন না। অনেকে ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন কাজের নামে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। শিক্ষক যদি তার দায়িত্বের জায়গা থেকে সরে আসেন তাহলে জাতী খুব খারাপের দিকে যেতে থাকবে। তাই ন্যায়ের সাথে সুশিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষকদের মধ্যে সংগঠনের দরকার আছে সেটি নিজের দায়িত্ব পালন শেষে। তাই আপনাদের কাছে প্রত্যাশা করবো একটি শিক্ষিত জাতী ও সমাজ গড়তে বিশেষ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com