রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটার উদায়ন প্রি-ক্যাডেটে পিঠা উৎসব

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ধোপাডাঙ্গা মোড়স্থ উদায়ন প্রি-ক্যাডেট স্কুলে পিঠা উৎসব পালিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) উক্ত বিদ্যালয় চত্বতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুলের পরিচালক প্রভাষক আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা পারভীন, উপজেলা যুব দলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা জামায়াতের অন্যতম নেতা জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুব দলের সদস্য সচিব সোহাগ হোসেন, যুবদল নেতা রবিউল ইসলাম সহ উদায়ন প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রাজা বাবু, সহকারী শিক্ষক তুহিন, বনি আমিন, রানী, রিনা, নিশাত, শিক্ষার্থী-অভিভাবক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com