রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটার কুলিয়ায় যুব নেতৃত্বে দুর্যোগ ঝুঁকিহ্রাসে সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার কুলিয়ায় যুব নেতৃত্বে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সচেতনতামূলক সভা, ক্লিন ডে, ইউনিয়ন পরিষদে যুব দূর্যোগ প্রতিরোধ কর্ণারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডলের সভাপতিত্বে ও ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি এসএম সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎস্না বালা ও কুলিয়া ইউপি সচিব ফারুক হোসেন। এ সময় ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম, ডিআরআর ফ্যাসিলিটেটর রফিকুল ইসলাম সহ যুবক-যুবতী উপস্থিত ছিলেন। সভায় ঘুর্ণিঝড়, বন্যা, লবনাক্ততা, জলাবদ্ধতা এবং অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধে আগাম সচেতনতা বৃদ্ধি। দুর্যোগের কারন, প্রতিরোধ/প্রতিকার, দুর্যোগে পূর্বে ও পরে প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নেন যুবরা। পরে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত যুব নেতৃত্বে দূর্যোগ ব্যবস্থাপনা কক্ষ উদ্বোধন করা হয়। উক্ত কক্ষটি দূর্যোগ প্রতিরোধে বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণ করা হবে এবং ইউনিয়ন দুর্যোগ প্রতিরোধ কমিটি তাদের কর্মকান্ড পরিচালনা করবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com