বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটার নবাগত ইউএনও মিলন সাহা’র যোগদান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা নবাগত উপজেলার নির্বাহী অফিসার “মিলন সাহা” যোগদান করেছেন। রবিবার আনুষ্ঠানিক ভাবে যোগদানের পর সোমবার থেকে দাপ্তরিক কাজ শুরু করেছেন। তিনি ৩৬ বিসিএসএর কর্মকর্তা। এর আগে তিনি খুলনায় ভূমি অধিগ্রহণ শাখায় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন। চাকুরির শুরুতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেন। তিনি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার বাসিন্দা। এদিকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র যোগদানের কথা জেনে বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার দেবহাটা উপজেলা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। দেবহাটা প্রধান সমস্যা ও সম্ভবনা বিষয়ে অবহিত হন। সেই সাথে দেবহাটার উন্নয়নের এক সাথে কাজ করার আহবান জানান। পাশাপাশি যেকোন অনিয়ম বা অসঙ্গতি দেখা গেলে তাকে অবহিত করার জন্য আহবান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com