শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটার পারুলিয়ায় পুষ্টি মেলা

দেবহাটা প্রতিনিধি: শিশুর নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও অপুষ্টি দূরীকরণের লক্ষে দেবহাটার পারুলিয়ায় পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) পারুলিয়া ফুটবল মাঠে দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় এ মেলা অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সর অফিসার হিরু গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মইনুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী। সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফরাদ হোসেন হিরা, সুশীলনের ম্যানেজার মামুন হোসেন, সুশীলনের মনিটরিং এন্ড মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট শরিফুজ্জামান, সিডিও আসাদুজ্জামান রিপন, নিলাদ্রী বিশ্বাস, জ্যোৎস্না বালা সহ বিভিন্ন প্রর্যায়ের ব্যক্তিবর্গ, উপকারভোগীগন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুর বেড়ে ওঠার জন্য পুষ্টির দরকার। তাই খাদ্যের উপাদান সম্পর্কে জানতে হবে। শিশুর প্রতি যত্নবান হতে হবে। সঠিক পুষ্টির চাহিদা মেটাতে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এদিকে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সুশীলনের মাধ্যমে শিশুদের গ্রোথ মনিটরিং জিএমপি সেশনের বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তরা। দেবহাটা এরিয়া প্রোগ্রাম যে লক্ষ্য নিয়ে কাজ করছে তা তে অতিদ্রুত সময়ে দেবহাটা থেকে অপুষ্টি দুর করা সম্ভব বলে মনে করেন বক্তৃতারা।

এদিকে মেলায় বিভিন্ন স্টলে পুষ্টি সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com