শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটার পারুলিয়া জামায়াতের গণসংযোগ পক্ষ অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি: মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এই ভিশনকে সামনে রেখে দেবহাটার পারুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী গণসংযোগ পক্ষ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল ৫টায় ওয়ার্ড জামায়াত অফিস চত্বরে এ দাওয়াতী গণসংযোগ পক্ষ অনুষ্ঠিত হয়।
এ দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠানে ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুস সামাদ মোড়ল’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম, টিম সদস্য শেখ মাসুদ রানা, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন, সেক্রেটারী হাফেজ রফিকুল ইসলাম, ইউপি সদস্য গাজী নজরুল ইসলাম, সেন্ট্রাল হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল চন্দ্র গাতিদার, টিকেট বন্ধু মহল সভাপতি বাবু অজয় কুমার, অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিক, বড়শান্তা পূজা কমিটির সাবেক সভাপতি বাবু সুভাষ চন্দ্র সরকার সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com