শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সখিপুরে হাত ধোয়া দিবস পালিত

দেবহাটা প্রতিনিধি: স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলার সখিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় সখিপুর দিঘিরপাড় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ দিবস পালিত হয়। সখিপুর দিঘিরপাড় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী মুখার্জির সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসি ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পালের পরিচালনায় সহকারী শিক্ষক রমজান আলী, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উদায়ন সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম, নাসিমা খাতুন, আব্দুল কুদ্দুস, পারবর্তী রানী, শাহারবানু, বিষ্ণুপ্রিয়া বিশ্বাস, রেনুকা বানু, জেসমিন সুলতানা সহ সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, সিবিএ সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com