রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটা ইউনিয়নে শিশুদের মাঝে কম্বল বিতরণ

দেবহাটা প্রতিবেদক: দেবহাটা সদর ইউনিয়নে নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে ঘলঘলিয়া সাইক্লোন সেন্টার প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, সুশীলনের আয়োজনে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ বিতরণ করা হয়। এ বিতরণ উদ্বোধন করেন দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন (বকুল)। উপস্থিত ছিলেন দেবহাটা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলাম মোল্যা, রত্নেশ্বরপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জুলফিকার আলী, সুশীলন এরিয়া প্রোগ্রাম কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান (রিপন)। উল্লেখ্য যে, দেবহাটা ইউনিয়নে মোট ৯৯৪ জন শিশু পরিবারের মধ্যে (ঘলঘলিয়া ও দেবহাটা) গ্রামে একই সময়ে ৫২৮ জন শিশু পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেবহাটা ইউনিয়নে নিবন্ধিত ও কমিউনিটির মোট ৯৯৪ জনের মধ্যে বাকি নিবন্ধিত শিশু ৪৬৬ জন শিশুদের মাঝে বৃহস্পতিবার এ কম্বল বিতরণ করা হবে। যার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ১০ জন শিশু রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com