শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটা থানা পুলিশের অভিযানে ৯ আসামী গ্রেফতার

দেবহাটা প্রতিবেদক: দেবহাটা থানার পৃথক অভিযানে পরিচালনাকালে ১মাদক ব্যবসায়ী, ৫জুয়ারী এবং পরোয়ানাভূক্ত ৩আসামী সহ ৯জন আসামী গ্রেফতারকরেছে পুলিশ। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলির নেতৃত্বে এসআই লেলিন বিশ্বাস, এসআই শরিফুল ইসলাম, এসআই রাজু আহমেদ, এএসআই লিয়াকত আলী, এএসআই শফিউর রহমান, এএসআই ইমদাদুল হক সংগীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাঝপারুলিয়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী নন্দ দাস (৫৫) কে গাঁজা সহ গ্রেফতার করে। এছাড়াও পৃথক অভিযান পরিচালনা করাকালে তাসদ্বারা জুয়া খেলারত অবস্থায় দেবহাটা গ্রামের কবির হোসেন (৩৮), আবু সাঈদ (৪০), পিয়ার আলী (৫৫), চন্ডিপুর গ্রামের শওকত (৫৭), বসন্তপুর গ্রামের আলমগীর হোসেন (২৭) কে গ্রেফতার করে। অপর অভিযান পরিচালনাকালে পরোয়ানা ভূক্ত আসামী কালিকৃষ্ণপুর(কামটা) গ্রামের আজিজুল গাজী, নুরুজ্জামান হোসেন (২৭), দক্ষিন কুলিয়া গ্রামের আশুরা খাতুনকে গ্রেফতার করে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলি জানান, দেবহাটাকে অপরাধ মুক্ত করতে পুলিশ তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, জুয়াড়ী ও ওয়ারেন্ট ভূক্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামীদেরকে ১৯ মার্চ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। তিনি আরো বলেন, পুলিশ জনগনের বন্ধু। তাই পুলিশকে প্রতিপক্ষ না ভেবে সহযোগীতা করুন। আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com