শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেশ এবং দেশের বাহিরের সকল ষড়যন্ত্র রুখে দেবে জাতীয়তাবাদী শক্তি:সাবেক এমপি আলাউদ্দিন

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে দিন ব্যাপী কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার ভদ্রখালী রফিক মেম্বরের আম্রকানণে উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। কর্মশালায় প্রধান বক্তার বক্তব্যে সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহিন কবীর শাহীন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল।
কর্মী কর্মশালায় বক্তব্য শিক্ষায় নলতা ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক গাজী মোখলেছুর রহমান, শ্লোগান শিক্ষায় উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী, অনলাইন একটিভিটি নিয়ে নলতা ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক মাস্টার শাহিনুর রহমান, আন্দোলন নিয়ে উপজেলা জাসাস এর আহবায়ক মুরশিদ আলী গাজী, প্রোগ্রাম বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম হালদার, সাংগঠনিক কাজ নিয়ে উপজেলা জাসাস এর যুগ্ম আহবায়ক শাহাজান আলী মোড়ল, সাংগঠনিক বিষয়ে জাসাস এর সদস্য সচিব মারুফ বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম প্রমুখ। এসময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ এবং দেশের বাহিরের সকল ষড়যন্ত্র রুখে দেবে জাতীয়তাবাদী শক্তির সাহসী সন্তানেরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের লক্ষে ৩১ দফা ঘোষনা দিয়ে বাস্তবায়ন কাজ করছি। আজ কৃষকদল তৃনমূল পর্যায়ে ব্যাপক কাজ করছে। বিগত হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলা, হামলা আর পুলিশি নির্যাতনে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিরা যাতে অবহেলিত না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com