শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দোহায় SSC 2002 ও HSC 2004 ব্যাচ ভিত্তিক ফেসবুক গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

দোহা, কাতার – উৎসবমুখর পরিবেশ, প্রাণবন্ত মিলনমেলা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হলো SSC 2002 ও HSC 2004 ব্যাচ ভিত্তিক প্রবাসী বন্ধুদের ফেসবুক গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

গত শুক্রবার, ৯ মে ২০২৫ তারিখে কাতারের রাজধানী দোহায় অবস্থিত মডার্ন ফিউশন রেস্টুরেন্টে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রবাসে অবস্থানরত বাংলাদেশি বন্ধুদের এই মিলনমেলায় বাংলাদেশ থেকে আগত মানবাধিকার জন কল্যাণ ফাউন্ডেশন (এ
ম, জে, এফ ) নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম সহ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর বন্ধুদের একত্রিত হওয়ায় পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন পরিবেশে।

অনুষ্ঠানে কেক কাটা, স্মৃতিচারণমূলক আড্ডা, হাসি-ঠাট্টা ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুরনো দিনগুলোকে ফিরে দেখা হয়।
রেমিট্যান্স যোদ্ধাদের এই মিলন মেলার
আয়োজক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সকলের প্রিয় সাতক্ষীরার কৃতি সন্তান মাগফুর রহমান, মাজহারুল ইসলাম, তানিন খান, আদিব রহমান ও ইমন। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও সুচারু ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা বলেন, “এই গ্রুপ শুধুমাত্র একটি অনলাইন প্ল্যাটফর্ম নয়, বরং এটি আমাদের বন্ধুত্বের শক্ত ভিত। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি – এই আয়োজন সেই বন্ধনেরই বহিঃপ্রকাশ।”

সবশেষে, সবাই আগামী বছরগুলোতেও এই উৎসবমুখরতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এবংএই সংগঠন একটি মানবিক প্রতিষ্ঠান হিসাবে সুনাম বয়ে আনার প্রত্যায়ে প্রতিবছ এমন আয়োজন চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com