শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দ্বিতীয় বারের মত জেলার শ্রেষ্ট ওসি হলেন শামিনুল

নিজস্ব প্রতিবেদক: জেলার অপরাধ দমন ও আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় টানা ২য় বারের মত শ্রেষ্ঠ ওসি হলেন সাতক্ষীরা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা মো: শামিনুল হক।মঙ্গলবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে সদর থানার ওসি কে সন্মাননা ক্রেস্ট তুলেদেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।এছাড়া ভালো কাজের স্বীকৃতি হিসাবে জেলার শ্রেষ্ঠ এ.এস.আই হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা পুরুস্কার পান সাতক্ষীরা থানার এ.এস.আই শামিম।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) শেখ ইমরান হোসেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. আবু হোসেন, জেলা বিশেষ শাখার পরিদর্শক হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ওসি (ডিবি) নিজাম উদ্দীন মোল্যা, ট্রাফিক ইন্সেপেক্টর শাহাবুদ্দীন এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com