রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে তালায় ছাত্র-জনতার মানববন্ধন

বি. এম. জুলফিকার রায়হান, তালা: সম্প্রতিক সময়ে দেশে ধর্ষন মহামারী আকারে ধারন করায় এবং আলোচিত শিশু আছিয়া ধর্ষনের ঘটনায় ধর্ষকদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদন্ড প্রদানের দাবীতে তালায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তালার সাধারন ছাত্র-জনতার ব্যনারে মঙ্গলবার (১১ মার্চ) সকালে বিক্ষোভ মিছিল তালা উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে তালা ডাকবাংলার সামনে খুলনা-পাইকগাছা সড়কে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
তালা উপজেলা ছাত্র শিবির’র সাবেক সভাপতি আনোয়ার হোসেন’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, তালা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জামালুল বান্না, তালা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি রিপন ইসলাম, ছাত্র নেতা সোহাগ হোসেন সাগর, হাসিবুল ইসলাম, ফাহিমা বিনতে ফুল, রবিউল ইসলাম, বৈষম্য বিরোধি আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, মামুন হাওলাদার ও মির্জা সাকিব প্রমুখ।
এসময় বক্তারা ধর্ষনের শাস্তি হিসেবে অপরাধিদের দ্রুত মৃত্যুদন্ড কার্যকর করার দাবী জানান। মানববন্ধনে ছাত্রজনতা, বৈষম্য বিরোধি আন্দোলনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সহ সাধারন জনতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com