শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

মামুন বিল্লাহ, কালিগঞ্জ: নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম,জে,এফ) আয়োজনে এবং অধ্যাপক ডা. মো.আব্দুল মালেক খান ও অধ্যাপক ডা.এস, এম আব্দুল ওহাব এর সহযোগিতায় বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম,জে,এফ) এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৬নং নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নলতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় অভিভাবক কমিটির আহবায়ক রফিকুল ইসলাম (খোকন), নলতা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আশরাফুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে আরিফুল হক, আবুল কাশেম, শরিফা পারভীন, রহিমা খাতুন, আবুল হুসাইন, শাহআলম, রাজিয়া খাতুন সহ প্রতিবন্ধী শিক্ষার্থীর অভিভাবক, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি ছিলেন ৬নং নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা না। তাদেরও সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার রয়েছে। আমার ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধীদের জন্য সেবা সবার আগে দেওয়ার নির্দেশ দেওয়া আছে। প্রতিবন্ধীদের সঠিক ভাবে গড়ে তুলতে পারলে তারাও সম্পদে পরিণত হবে। তিনি আরো বলেন, কালিগঞ্জ উপজেলার একমাত্র সরকার স্বীকৃতি প্রতিবন্ধী বিদ্যালয়টি অবহেলিত মানুষের জন্য বিশেষ অবদান রাখায় ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই প্রতিষ্ঠানের উন্নয়নে সব সময় পাশে থেকে কাজ করে যাব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com