শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

নলতায় ওরছ শরীফ উপলক্ষে পরামর্শ সভা

নিজস্ব প্রতিবেদক: অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফি-সাধক, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, মুসলিম রেনেসাঁর অগ্রদূত, পীরে কামেল সুলতানুল আউলিয়া হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৬১ তম ৩ দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফ আগামী ২৬, ২৭ ও ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ এবং ৯,১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, রোজ- রবি, সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে। উক্ত ওরছ শরীফকে কেন্দ্র করে ৩০ ডিসেম্বর’২৪ সোমবার বেলা ১১ টা হতে নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরামর্শ সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা শিক্ষক আলহাজ্ব আবুল ফজলের সঞ্চালনায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইরানি কালচার সেন্টারের কর্মকর্তা ও বিশিষ্ট লেখক ও গবেষক ড. মো. জহির উদ্দীন, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কাজী আলী আযম, সহ-সভাপতি আলহাজ্ব মো.সাইদুর রহমান, গাজীপুর আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব সনোয়ার হোসেন, পাক রওজা শরীফের খাদেম আলহাজ্ব মো. আঃ রাজ্জাক, নলতা এ.এম.আর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, আহছানিয়া মিশনের কর্মকর্তা রফিকুল ইসলাম বাচ্চু প্রমূখ। পরামর্শ সভায় আলোচলা পেশ করেন, নলতা আহছানিয়া মিশন দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রমিজ উদ্দীন, হাফেজ হাবিবুর রহমান, আহছানিয়া মিশনের সহ-সম্পাদক আলহাজ্ব মালেকুজ্জামান ও ডাঃ নজরুল ইসলাম নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বিন আকবার সহ পীর সাহেবের আওলাদ সহ উপস্থিতি ছিলেন দেশের বিভিন্ন জেলার আহছানিয়া মিশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, এলাকার আমন্ত্রিত দানবীররা। সভায় বক্তাগণ- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দিন দিন লোক সমাগম বেশি হওয়ায় এবং অনুষ্ঠানের ব্যয় বৃদ্ধি পাওয়ায় সকল আহ্ছানিয়া শাখা মিশন সহ শুভাকাঙ্খীদের যার যার অবস্থান থেকে বেশি বেশি সহযোগিতার আহ্বান এবং ওরছ শরীফ চলাকানীন অবস্থানরত মেহমানদের আবাসন তথা খাওয়ার মান উন্নত করতে নতুন পদ্ধতি চালু করা সহ নানা পরিকল্পনার কথা জানান সভাপতি ডা: আফতাবুজ্জামান। শেষে জামাতের সাথে যোহর নামাজ ও দুপুরের মধ্যাহ্নভোজ সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com