বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন ডাঃ এ.এইচ.এম মনিরুজ্জামান

 

বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ডাঃ এ.এইচ,এম মনিরুজ্জামন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর বিধান ৬৪ এর উপবিধান (১) অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে ডাঃ এ.এইচ.এম মনিরুজ্জামানকে অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করে এ কমিটি অনুমোদন করেন। ১৬ মার্চ প্রেরিত ওই পত্রে অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুর রহমান, নলতার এসডিএফ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম (অভিভাবক প্রতিনিধি) এবং প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম (সদস্যসচিব)। অ্যাডহক কমিটি আগামী ৬মাসের জন্য অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com