বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্টির অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা  

তালা প্রতিনিধি: নাগরিক উদ্যোগ বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং তাদের প্রতি বিদ্যমান বৈষম্য লাঘবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সংস্থাটি ‘মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিক ভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’ প্রকল্প খুলনা, সাতক্ষীরা জেলা সদর ও পৌরসভা এবং তালা উপজেলাসহ বাংলাদেশের ৯টি জেলায় বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের মাধ্যমে শিক্ষা কার্যক্রম, মানবাধিকার এবং শহরের স্যানিটেশন কর্মীদের পেশাগত সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমসহ জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারকদের সাথে অ্যাডভোকেসি কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। উক্ত প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রমসমূহ স্থানীয় প্রশাসনকে অবহিতকরণ এবং মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্টির অভিগম্যতা বিষয়ক পরামর্শ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে সমন্বয় ও যোগাযোগ শক্তিশালী করার এক অ্যাডভোকেসি সভা সোমবার (১০ নভেম্বর ) সকালে সাতক্ষীরা পৌরসভা হলরুমে অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বিডিইআরএম সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি দুলাল দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। নাগরিক উদ্যোগ’র ফিল্ড কো-অডিনেটর জুয়েল সরকার’র পরিচালনায় এসময় প্রজেক্ট অফিসার সুমিত্র সরকারসহ সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তাগন, দলিত ও বিডিইআরএম’র নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ, এবং সুশীলসমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com