শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

নিজের ভাগ্য পরিবর্তনে নিজেকে কাজ করতে হবে: ডিসি মোস্তাক আহমেদ

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় দুগ্ধ ঘাটতি সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পে চেক বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন, নিজের ভাগ্য পরিবর্তন করতে হলে নিজেকে কাজ করতে হবে। কেউ কারোর ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না যতক্ষন না সে নিজে চেষ্টা করে। এ জন্য নিজেকে সৎ হতে হবে। এক একটি পরিবার যদি অর্থনৈতিক ভাবে পরিবর্তন হয়ে যায় তাহলে ওই গ্রাম বদলে যাবে। এভাবে এতদিন দেশ পরিবর্তস সম্ভব। আজ অনেকে চেষ্টার মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করে বহু টাকার মালিক হয়েছেন। আবার অনেকে চেষ্টা না করে ধন সম্পদ হারিয়েছেন। তাই সরকার ক্ষুদ্র ঋণ দিয়ে আপনাদের ভাগ্য পরিবর্তনের সুযোগ দিয়েছে। এখন সিদ্ধান্ত আপনার। সরকারের পক্ষে তো সব মানুষকে এই সুযোগের আওতায় আনা সম্ভব না। তবে আমি মনে করি এই ছোট উদ্যোগের মাধ্যমে দেবহাটা উপজেলাকে এগিয়ে নেওয়া সম্ভব।

শুক্রবার (১১ জুলাই) উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দুুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা, উপজেলা সমবায় অফিসার মনোজিত মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।

এসময় প্রকল্পের আওতায় গঠিত পারুলিয়া দুগ্ধ সমবায় সমিতি লি. ও সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লি. এর মোট ১শত জন সদস্যের মাঝে ১লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ, কলম, খাতা, জ্যামিতি বক্স, কাঠ পেনসিল, ছাতা সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এছাড়া গরীব ও অসহায় পরিবারে আয়বর্ধক উপকরণ প্যাডেল ভ্যান প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com