শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

পরিবেশ সংরক্ষণে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির পাঠচক্র

সাতক্ষীরা প্রতিনিধি: ‘সুস্থ পরিবেশ, শান্তিময় পৃথিবী’ স্লোগানক সামনে রেখে পরিবেশ সংরক্ষণে তারুণ্যের করণীয় শীর্ষক পাঠচক্ররে আয়োজন করে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি। রবিবার(৬ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজ শহীদমিনার চত্বরে প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমদ তৈয়্যব এর লেখা ‘বাংলাদেশের পানি পরিবেশ ও বর্জ্য’বইটি নিয়ে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলামের সভাপতিত্বে ও সহ সভাপতি ফয়জুর রহমান মিশুক’র সঞ্চলনায় ‘বাংলাদেশের পানি পরিবেশ ও বর্জ্য’ গ্রন্থথেকে পাঠকরেন মাহবুবুর রহমান খান।
পাঠচক্রে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির কার্যনির্বাহী সদস্য মোঃ হাফিজ ,আবুহুরায়রা, মো: আল – আমিন,মুশফিকুর রহমান, মো: আল রাফিয়াদ রুহান, সাগর আহমেদ, ইমরান নাজির শুভ, রিয়াজ রহমান, হসিবুল আলম, সাদিক ইবনে মুজিব প্রমুখ।
পাঠচক্র শেষে আলোচনা পর্বে বর্জ্য পদার্থের আধুনিক ও নিরাপদ অপসারণ ব্যবস্থার অপ্রতুলতা বাংলাদেশের অন্যতম পরিবেশগত সমস্যা উল্লেখ করে বক্তরা পরিবেশ সংরক্ষণে তারুণ্যের ভুমিকা ও করণীয় সমূহ তুলে ধরেন। বক্তাদের আলোচনায় অতি বৃষ্টির কারণে সাতক্ষীরায় বন্যা , জলাবদ্ধতা পরিস্থিতি ও মানবিক বিপর্যয় নিয়ে বিশেষ গুরুত্বপায়।
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন শিক্ষা, উদ্ভাবন, সেবা, সৃজনশীলতা ও পরিবেশ সংরক্ষণে যুবরা কাজ করে যাচ্ছে, যা গোটা বিশ্বের সমাজকাঠামোর অগ্রগতিতে বিশেষ ইতিবাচকতা এনে দেয়। আজকের এই সৃষ্টিশীল যুবসমাজের হাত ধরেই বিশ্বের অদেখা সব স্বপ্নরা বাস্তবরূপে আবির্ভূত হবে একদিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com