বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

পাটকেলঘাটায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

সাতক্ষীরার খবর ডেস্ক:
সাতক্ষীরার পাটকেলঘাটায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

শুক্রুবার (২৫ এপ্রিল) বেলা ১ টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় থানার কুমিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী রিতা সাধু ও তার ২ বছরের সন্তানে সৌরভ সাধু।

স্থানীয়রা জানান, দুই সন্তান নিয়ে অপূর্ব সাধু ও তার স্ত্রী যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে শ্বশুর বাড়িতে যাচ্ছিল। এসময় কুমিরা এলাকায় সড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যুু হয়। গুরুত্বর আহত অবস্থায় অপূর্ব সাধু ও তার মেয়েকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com