শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

পারুলিয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবসের র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: “জম্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত স্লোগানকে সামনে রেখে দেবহাটা উপজেলার পারুলিয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভায় দেবহাটা উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি লিটন ঘোষ বাপির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। উক্ত সভায় উদ্দেশ্য ও স্বাগত বক্তব্য রাখেন রাইট টু গ্রো প্রজেক্টের জেন্ডার এন্ড এ্যাডভোকেসি অফিসার উজ্জল কুমার পাল। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, ইউপি মেম্বার অসীম কুমার ঘোষ, হাসিনা পারভীন। আরও উপস্থিত ছিলেন সিএসও নাজমুল শাহাদাত, বাবুরাম মন্ডল, ইউনিয়ন ফ্যাসিলিটেটর বিথী পারভীন, কমিউনিটি প্রমোটার সাহারবানু প্রমুখ। সভায় বক্তরা বক্তরা বলেন, সকল শিশুর জন্ম সুরক্ষিত করতে হবে তাহলে শিশুর ভবিষ্যৎ সুন্দর হবে। শিশুর স্বাস্থ্যসম্মত বাসযোগ্য পরিবেশ করে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, যদি কোন শিশু সুস্থ সুন্দর ও নিরপদ জীবনযাপন করতে না পারে তাহলে পরিবার, সমাজ ও রাষ্ট্র উন্নত হতে পারে না। তাই সকলকে একাযোগে কাজ করতে হবে শিশুর সুন্দর ভবিষ্যতের জন্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com