রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

পারুলিয়ায় স্কুল বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর দাখিল মাদ্রাসায় স্কুল বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত স্কুল বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠানে মাদ্রাসার সহকারী সুপার মোঃ তাসাদ্দেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা। উক্ত স্কুল বেইজ ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ইকবাল হোসেন, আবুল আজিজ, আবু আলম, মফিজুল ইসলাম, সিএসও জাহাঙ্গীর আলম, শাহেনুর ইসলাম, নারী উদ্যোক্তা নিছিমা আক্তার চায়না, প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ সহ কোমরপুর দাখিল মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা।

বক্তারা বলেন, কিশোরীরা তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করবে পুষ্টিকর খাবারের মাধ্যমে। কিভাবে কিশোরীরা মানসিক এবং শারীরিক দিক থেকে সুষ্ঠুভাবে বিকাশ সম্পন্ন করবে সেই বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। নিজেদের স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলবে এ বিষয়ে তারা এই ক্যাম্পেইন এর মাধ্যমে জ্ঞান লাভ করেন। প্রতিটি বিদ্যালয়ে একটি করে হাইজিন কর্নার রাখা বাধ্যতামূলক উচিত। এ ব্যাপারে শিক্ষকদের সাথে আলোচনা করা হয় যাতে কিশোরীরা খুব সহজেই তাদের মাসিক চলাকালীন সময়ে স্কুলে স্বাচ্ছন্দ বোধ করতে পারে এবং স্কুলে উপস্থিত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com