বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

প্রাক্তন স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার এক কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরা গ্রামের মো. ইউসুফকে আটক করেছে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাহিত জীবনে সংসারকালীন সময়ে ইউসুফ তার স্ত্রীর আপত্তিকর ছবি ধারণ করেন। ডিভোর্সের সাত মাস পর তিনি একটি ভুয়া (ফেক) ফেসবুক আইডি খুলে ওইসব ছবি আত্মীয়-স্বজনদের কাছে পাঠান এবং টেলিগ্রামের একাধিক পর্ন গ্রুপে বিক্রি করেন।

ঘটনার পর ভুক্তভোগী কলেজ ছাত্রী সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের সহায়তায় সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে র‌্যাব-৬ এর একটি দল বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ইউসুফকে তার নিজ বাড়ি থেকে আটক করে সদর থানায় হস্তান্তর করে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com