শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

প্রেমে ব্যর্থতা : গাঁয়ে আগুন দিয়ে তালায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

বি.এম. জুলফিকার রায়হান, তালা: প্রেম প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে তালায় সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১১টার দিকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়ার ঘটনায় আশঙ্কাজনক অসুস্থ তুলিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার সময় বিকালে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মো. কামরুল সরদারের মেয়ে তুলি বাড়ির পাশের মসজিদের ইমাম ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমিনুর রহমানকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হয়ে ১৫দিন আগে ইমামতি ছেড়ে পালিয়ে যায় অবিবাহিত ইমাম আমিনুর।
স্থানীয় ইউপি সদস্য এজাহার আলী জানান, তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তুলি তাদের বাড়ির পাশের মসজিদের ইমামের কাছে প্রেমের প্রস্তাব দিয়েছিলো। একারণে ইমাম কাউকে কিছু না জানিয়ে ১৫ দিন পূর্বে পালিয়ে যায়। এরপর থেকে তুলি মানুষিক অসুস্থ হয়ে পড়ে এবং বৃহস্পতিবার সকালে মা অন্যের বাড়িতে কাজে এবং বাবা খুলনায় রিক্সা চালাতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে।
এবিষয়ে ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক বলেন, আমি শুনেছি স্থানীয় মসজিদের ইমামের সাথে তাঁর একতরফা প্রেম চলছিলো। মেয়েটা ভালোবাসলেও ওই ছেলেটি তাকে ভালোবাসেনি। যার কারণে সে পালিয়ে যায়। একারণে হয়তো মেয়েটি গাঁয়ে কেরসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে, তাঁর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে জ্বলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে নিয়ে যায়। এখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করার পর বিকালে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এঘটনার সংবাদ পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এব্যপারে তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমি ও আমার উর্দ্ধতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। কি কারণে এ আত্মহত্যার এখনো জানতে পারিনি। বিষয়টি তদন্তপর্যায়ে আছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইমাম আমিনুর রহমানকে থানায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com