বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

ফাতেমার জীবন বদলে দিয়েছে বিকল্প জীবিকা উদ্যোগ

 

বুড়িগোয়ালিনি ইউনিয়নের ৩২ বছর বয়সী ফাতেমা বেগম একসময় সুন্দরবনের উপর নির্ভর করেই চলতেন। জীবনের ঝুঁকি নিয়ে কাঠ, কাঁকড়া ও মাছ সংগ্রহ করে চালাতে হতো সংসার। প্রতিনিয়ত বন্যপ্রাণীর আক্রমণ ও ঘূর্ণিঝড়ের হুমকির মধ্যে জীবন যাপন করা ছিল তার জন্য অভ্যস্ত চিত্র।

২০২৫ সালে স্থানীয় উন্নয়ন সংস্থা LEDARS (লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি) বাস্তবায়িত একটি জলবায়ু সহনশীল বিকল্প জীবিকাভিত্তিক উদ্যোগে অংশগ্রহণের সুযোগ পান ফাতেমা। ৫০ জন নারীর মধ্যে নির্বাচিত হয়ে তিনি সেলাই প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে LEDARS-এর পক্ষ থেকে ২০,০০০ টাকা স্টার্ট-আপ সহায়তা পেয়ে ফাতেমা নিজ বাড়িতেই শুরু করেন একটি ছোট সেলাই স্টুডিও। বর্তমানে তিনি নিজের ব্যবসা সফলভাবে পরিচালনা করছেন এবং নিয়মিত আয় করছেন, যা দিয়ে তিনি সন্তানদের শিক্ষার খরচ চালাচ্ছেন এবং সংসারেও এনেছেন স্বচ্ছলতা।

ফাতেমা বেগম বলেন, “সেলাই শিখে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। LEDARS আমাকে সুযোগ দিয়েছে, আর আমি তা কাজে লাগিয়েছি।”

আজ তিনি শুধু একজন সফল নারী উদ্যোক্তাই নন, বরং এলাকা পর্যায়ে অন্য নারীদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণার প্রতীক। বননির্ভরতা ছাড়াই নিরাপদ, সম্মানজনক এবং টেকসই জীবনের পথ দেখিয়ে চলেছেন ফাতেমা।

এই উদ্যোগের মাধ্যমে LEDARS জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বননির্ভরতাকে কমিয়ে নারীদের টেকসই বিকল্প জীবিকায় সম্পৃক্ত করতে সক্ষম হচ্ছে—যা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে একটি কার্যকর পরিবর্তনের বার্তা দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com