শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

ফেসবুকে বিতর্কীত পোষ্ট করায় সেনা সদস্যের বিরুদ্ধে জিডি

তালা প্রতিনিধি:: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিনিয়ত আপত্তিকর ও বিতর্কীত তথ্য আপলোড করা, মিথ্যা তথ্য শেয়ার করা, জনপ্রতিনিধি, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধাকে অপদাস্থমূলক তথ্য পোষ্ট করায় গৌতম দাস নামের এক সেনা সদস্যের বিরুদ্ধে জিডি হয়েছে। সাতক্ষীরার তালা উপজেলা সমবায় অফিসের পরিদর্শক ও মুক্তিযোদ্ধা সন্তান অজয় কুমার ঘোষ গত রোববার (২২ সেপ্টেম্বর) তালা থানায় জিডি (নং : ৭১৬) করেন।

পরবর্তীতে তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম উক্ত জিডি সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য এসআই সহিদুল ইসলামকে দায়িত্ব প্রদান করেছেন।

ভুক্তভোগী অজয় কুমার জানান, উপজেলার ঘোষনগর গ্রামের সাধন দাশের ছেলে গৌতম কুমার রজক বাংলাদেশ সেনা বাহিনীতে কর্মরত রয়েছে। সেনা বাহিনীতে চাকরি করার কারনে সে এলাকার কাউকে পরোয়া করেনা। তিনি বলেন, গৌতম এবং আমাদের (অজয় কুমার) একই গ্রামে বাড়ি হবার কারনে পারিবারিক ও ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে মনোমালিন্য রয়েছে। এঘটনার জেরে গৌতম কুমার বিভিন্ন সময়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৌশলে আমাকে (অজয় কুমার) সহ আমার বীর মুক্তিযোদ্ধা পিতার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ভাবে অকথ্য ভাষায় মিথ্যা, ভিত্তিহীন ও অসম্মানজনক কথা পোষ্ট করতে থাকে। তাকে বারবার এবিষয়ে অসম্মান করা থেকে বিরত থাকার কথা বলা হলেও সে তাতে কর্নপাত না করে পোষ্ট করতে থাকে। এমনকি তালা উপজেলার কয়েকজন রাজনীতিক ও জনপ্রতিনিধি আমার পক্ষে কথা বলাতে ক্ষিপ্ত হয়ে গৌতম তাঁদের বিরুদ্ধেও ফেসবুকে অকথ্য ভাষায় সম্মানহানীকর কথা লিখতে থাকে। এঘটনার প্রতিকার পেতে থানায় জিডি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com