বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

ফ্যাসিস্ট শেখ হাসিনা ৬০ লক্ষ মানুষের নামে কেস দিয়েছে সাবেক এমপি হাবিব

সাতক্ষীরার খবর ডেস্ক: বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তার শাসনামলে বলেছিলেন, ১০ টাকায় চাউল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে, সার কীটনাশক ফ্রি দেবে। কিন্তু ফ্রি না দিয়ে ৬০ লক্ষ মানুষের নামে কেস (মামলা) দিয়েছে, কেস দিয়েছে আলেম অলামাদের নামেও। হত্যা করেছে অসংখ্য মানুষকে।

শুক্রুবার(১৪ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার পূর্ব মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা কেস ও সাজা দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। আমাদের নেত্রীর পুত্র তারেক রহমানের নামে কেস দিয়ে বিদেশে পাঠিয়েছে। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে কেস দিয়ে, সাজা দিয়ে তাকে হত্যা করেছে। শুধু তাই নয়, হেফাজতের উপর হামলা করে অসংখ্য আলেম অলামাদের হত্যা করেছে। হত্যা করেছে বিডিআরের প্রধানসহ ৫৭ জন সেনা কর্মকর্তাকে। এই হত্যা করে শেখ হাসিনা পৃথিবীর জঘন্যতম কাজ করেছে। তাতেও সে ক্ষ্যান্ত হয়নি। জামায়াতের আমির নিজামী, বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরি, মুজাহিদ ও সাইদী সাহেবের মত অসংখ্য লোককে মিথ্যা সাজা দিয়ে হত্যা করেছে। এতো গুলো মানুষকে হত্যা করেও তার শেষ রক্ষা হয়নি। তাকে কিন্তু ছাত্র জনতা আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়াসহ বিএনপির নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com