শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

বড়দল ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে  মন্টু সভাপতি ও বকুল সেক্রেটারী 

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে বড়দল ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি আজহারুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বকুল ও সাংগঠনিক পদে সম্পাদক আবু হুরায়রা মামুন নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে মাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্য কেউ মনোনয়নপত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু ও আরিফুল ইসলাম বকুল। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আবু হুরায়রা মামুন, রবিউল ইসলাম ও কামরুল ইসলাম। ৪৯০ জন ভোটারের মধ্যে ২৯৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয়েছে ৮টি ভোট।  ২৩৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মামুন। রবিউল ইসলাম ৪৬ ও কামরুল ইসলাম পেয়েছেন ১০ ভোট। নির্বাচন পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার শেখ আব্দুর রশিদ। তাকে সহযোগিতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ও রবিউল আউয়াল ছোট। ফলাফল ঘোষণা করার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সদস্যসচিব মশিউল হুদা তুহিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও সাতক্ষীরা ০৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ রুহুল কুদ্দুস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কৃষক দলের সদস্য সচিব আব্দুল কাদের মোল্লা, জাসাস এর আহ্বায়ক আসাদুজ্জামান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ সহ উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com