বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

বসতবাড়ির আঙিনায় অভিযোজিত এবং টেকসই সবজি চাষের লক্ষে “সবজি বীজ ও জৈব সার” বিতরন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে কৃষি ও জীবিকায়ন সংকট দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চলে নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর যৌথ উদ্যোগে বসত বাড়ির আঙিনায় অভিযোজিত এবং টেকসই সবজি চাষের লক্ষে “সবজি বীজ ও জৈব সার ” বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত।
লিডার্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া, হেড অব এক্যাউন্ট্যান্ট মোঃ রায়হান কবির, টিম লিডার রেখা খাতুন এবং টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস । এছাড়াও লিডার্সের অন্যান্য কর্মকর্তারা এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মণ্ডল বলেন, উপকূলীয় নারীদের মাঝে সবজি বীজ ও জৈব সার বিতরণ নারীদের কৃষি উদ্যোগে উৎসাহ সৃষ্টি করবে এবং অভিযোজিত ও টেকসই সবজী চাষ, বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পারিবারিক স্বচ্ছলতা বৃাদ্ধতে সাহায্য করবে। লিডার্সের এই উদ্যোগ উপকূলীয় নারীদের মাঝে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন, এবং পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
লিডার্সের এ উদ্যোগ উপকূলীয় অঞ্চলে কৃষিতে নারীদের উন্নয়নে একটি উল্লেখযোগ্য অবদান রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৫০ জন উপকার ভোগীর মাঝে ৬ প্রকার সবজী বীজ এবং দশ কেজি জৈব সার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com