বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

বসতিতে ‘পানির সততা’ নিশ্চিত করতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি 

শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া) খুলনা: খুলনায় অনানুষ্ঠানিক বসতিগুলোতে ‘পানির সততা’ প্রতিষ্ঠার লক্ষ্যে ৫, ৬, ৮ এবং ৯ জানুয়ারি ৪ খুলনায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়। জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান ‘ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (উইন)’ এর অর্থায়নে ‘গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ-দক্ষিণ এশিয়া অঞ্চল’ এর বাংলাদেশ প্রতিনিধি ‘বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ (বি.ডব্লিউ.পি)’ প্রশিক্ষণ কর্মসূচীটি আয়োজন করে। এক্ষেত্রে, স্থানীয় সহযোগী সংগঠন হিসেবে ‘নবলোক’ সার্বিক সহযোগিতা প্রদান করে। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ এর সহকারী গবেষক মো: নাবিল সাদ এবং দেশীয় সমন্বয়ক নাজমুন নাহার। প্রশিক্ষণে খুলনা ওয়াসার মাননীয় সচিব প্রশান্ত কুমার বিশ্বাস ‘পানির সততা’ রক্ষায় খুলনা ওয়াসার ভূমিকা ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ এর ব্যবস্থাপনা পরিচালক মো: মশিউর রহমান, পিইন্জি, এল.জি.ই.ডি উক্ত প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য, ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (উইন) এর ‘পানি, পয়:নিষ্কাশন ও স্বাস্থ্যবিধি, অনানুষ্ঠানিক বসতি ও সততা’ প্রকল্পের অধীনে খুলনা শহরের নিম্ন আয়ের মানুষের পানি অধিকার (নিরাপদ ও সাশ্রয়ী) প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বচ্ছতা, দায়বদ্ধতা, অংশগ্রহণ, দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থার ঘাটতি ও উন্নতির ক্ষেত্রগুলো সম্পর্কে নিম্ন আয়ের মানুষকে অবহিত ও সচেতন করা হয়। এছাড়াও ব্যাপকহারে অপরিকল্পিতভাবে সাবমার্সিবল পাম্পের পানি ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয় এবং ভূ-গর্ভস্থ পানি সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ওয়াসার পানির গুণগতমান বজায় রাখার জন্য সকল প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় ও সহযোগিতার মনোভাবকে বৃদ্ধি করার প্রতি গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com