শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

বহেরা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন

দেবহাটা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বহেরা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৫ এপ্রিল বেলা ৩টা হতে বেলা ৬টা পযর্ন্ত বহেরা বাজার ফতেমা মার্কেট ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১০ জন ভোটারের মধ্যে ১০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার শিক্ষক রবিউল ইসলাম লাকী ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থীর মধ্যে আশরাফুল ইসলাম রাজীব ইলিশ মাছ প্রতীকে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম দোয়েল পাখি প্রতীকে ৪৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে জয়নাল আবেদীন রানা মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওসমান গনি টিউবওয়েল প্রতীকে ৪৩ ভোট পেয়েছেন। এবং কোষাধ্যক্ষ পদে ১ জন প্রার্থী হওয়ায় কামরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন পাইলস্ ডা: হাফিজুল ইসলাম, নির্বাচনে সমগ্র দিক পরিচালনা করেন আহবায়ক ডা: শোকর আলী, সদস্য সচিব ডা: হাফিজুল ইসলাম, সদস্যরা যথাক্রমে মোতালেব, হোমিও ডা: মনির আহমেদ ও হাফিজুল ইসলাম। পোলিং এজেন্ট এর দায়িত্বে ছিলেন আব্দুল কাদের, শরিফুল ইসলাম, মোমিনুর রহমান, শামিম হোসেন ও রাকেশ সরকার। নিরাপত্তার দায়িত্ব পালন করেন, দেবহাটা থানার বিট অফিসার রফিকুল ইসলাম ,গ্রাম পুলিশ ইব্রাহিম, মজিবার ও মাসুম বিল্লাহ। নির্বাচন পরিদর্শন করেন ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন, ইউপি সদস্যা ফতেমা খাতুন ও কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com