শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ কলারোয়া উপজেলা পুন:গঠন

ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ কলারোয়া উপজেলা কমিটি পুন: গঠিত হয়েছে। শনিবার ১২ অক্টোবর আসরের নামাজের পর কলারোয়া আহলে হাদীছ মসজিদ কমপ্লেক্স ভবনে আহলে হাদীছ যুব সংঘ কলারোয়া উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান সাঈদের সভাপতিত্বে এক সুধী ও যুব সমাবেশের মধ্য দিয়ে এই কমিটি পুন:গঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে হাদীছ আন্দোলন এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংগঠনিক জেলার সভাপতি মাওলানা মুজাহিদুর রহমান, কলারোয়া উপজেলা যুব বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল লতিফ সরদার। কলারোয়া এলাকা সভাপতি হাফেজ গোলাম রহমান, কলারোয়া এলাকা যুব বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন, কাকডাঙ্গা এলাকা সভাপতি মাওলানা শামীমুল আলম, সোনাবাড়িয়া এলাকা সভাপতি আব্দুস সবুর, যুগীখালি এলাকা সভাপতি আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক জেলা সাতক্ষীরার রোকনুজ্জামান, এছাড়াও আল – আউন্ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক কামাল হোসেন। উক্ত অনুষ্ঠানে সকলের সম্মতিক্রমে বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ কলারোয়া উপজেলা কমিটি গঠিত হয়। নবগঠিত এ কমিটির সভাপতি মোস্তফা কামাল, সহ সভাপতি আব্দুর রহমান সাঈদ , সাধারণ সম্পাদক আল মামুন, অর্থ সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক মাকফুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক ডাক্তার শাহারুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ আমিনুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক আবু সাঈদ। সাথে আল – আউন্ এর উপজেলা কমিটির গঠন করা হয় এ কমিটির সভাপতি মাস্টার আশরাফ হোসেন সাধারণ সম্পাদক আল মামুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com