শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

বেনাপোলে সোয়া ২ কোটি টাকার কোকেন ও হেরোইন উদ্ধারে বিজিবি

মনির হোসেন, বেনাপোল: বেনাপোল-খুলনা-মোংলাগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় দুই কেজি ৭৬০ গ্রাম কোকেন এবং এক কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (৩নভেম্বর) বিকালে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এর নির্দেশে বিজিবির একটি টহল দল বেনাপোল রেল স্টেশনে ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে কোকেন ও হেরোইনের চালানটি উদ্ধার করেন। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি‘র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় রবিবার বিকাল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল রেল স্টেশনে বেনাপোল-খুলনা-মোংলা রুটে চালাচালরত বেতনা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রেনের মধ্যে সন্দেহভাজন একটি ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে হতে এক কোটি ৩৮ লাখ টাকা মূল্যের কোকেন ও ৩৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের হেরোইন মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে উক্ত ব্যাগের কোন মালিক পাওয়া যায়নি। যার আনুমানিক সর্বমোট সিজার মূল্য এক কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করার নিমিত্তে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com