বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

ভারতে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা আটক

সাতক্ষীরা প্রতিনিধি: ভারতে পালানোর সময় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ নেতাকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে ভোমরা স্থলবন্দরদিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে।
আটককৃতের নাম রাজেশ্বর দাস। তিনি সাতক্ষীরা আশাশুনির সরাপপুর এলাকার মৃত কার্তিক চন্দ্র দাস এর ছেলে ও জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য, উপজেলা আওয়ামী লীগের সদস্য।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ওই আওয়ামিলীগ নেতাকে আটক করাহয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ২০০৮ সালে জাল টাকার একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল/আধিপত্য বিস্তার ও দূনীতির বিস্তার অভিযোগ রয়েছে বলে জানা যায়।
আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com