রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

ভারত থেকে আমদানি রপ্তানি বন্ধ থাকলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

সাতক্ষীরা প্রতিনিধি: নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত থেকে আমদানি রপ্তানি বন্ধ থাকলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে।

শনিবার (৭ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারত গরু বন্ধ করে দিয়েছে তাতে কি আমরা গরুর মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। পণ্য রপ্তানি বন্ধ যদি উনারা করতে চায় সেটা উনাদের ব্যাপার। উনারা বন্ধ করলে তাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। তাদের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বন্ধ হবে। ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের মত বড় বাজার হাতছাড়া করতে চায় না। তারা যদি বন্দরে রাজনৈতিক অবরোধ করতে চায় করুক। সেটা তাদের বিষয়।

উপদেষ্টা প্রথমে ভোমরা স্থল বন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঘুরে দেখে দুই দেশের পাসপোর্ট যাত্রীদের খোঁজখবর নেন। পরে ভোমরা স্থলবন্দরের পার্কিং শেড ও নতুন নির্মাণাধীন প্রকল্পের কাজ ঘুরে দেখেন। এরপর স্থলবন্দরের সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, বিজিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ, ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক, ভোমরা বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মোল্যা মো. নকীবুল্লাহ, ভোমরা সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আবু মুসা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com