শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

ভোমরা বন্দ‌রে পূর্ণ‌াঙ্গ কাস্টমস্ হাউজ চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা বন্দ‌রে দ্রুততম সম‌য়ে পূর্ণাঙ্গ কাস্টমস্ হাউজ চালু ও সকল পণ্য আমদা‌নির অনুমতি প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (০৪ মার্চ) ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকায় পূর্ণাঙ্গ কাস্টমস্ হাউজ বাস্তবায়ন কমিটির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধ‌নে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.এস.এম মাকছুদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম আমির হামজা, সাংগঠনিক সম্পাদক দীপংকর ঘোষ, অর্থ সম্পাদক মো. আবু মুছা, কার্য নির্বাহী সদস্য মো. শাহানুর ইসলাম (শাহিন), সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারন অর রশিদ, ভোমরা স্থল বন্দর এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. ওহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, শ্রমিক নেতা জুয়েল প্রমুখ।

মানববন্ধনে ভোমরাকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তরের দাবি জা‌নি‌য়ে বক্তারা বলেন, পার্শ্ববর্তী বেনাপোল বন্দরে সব ধরনের পণ্য আমদানি রপ্তানির অনুমোদন থাকলেও ভোমরা বন্দরে সেটি নাই। এজন্য ভোমরা বন্দর থেকে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। এ‌তে কয়েক হাজার শ্রমিক কাজ না পে‌য়ে অসহায়‌ত্বের সা‌থে দিন কাটাচ্ছে।

বক্তারা বন্দরটি ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থাকরণ, পূর্ণাঙ্গ কাস্টমস্ হাউজ চালু এবং অফিসার নিয়োগ দিয়ে আমদানি ও রফতানি কার্যক্রম বেগবান করার বিষ‌য়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com