বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আদীবাসিদের কৃষি সমস্যা ও সমাধান

১৭ই নভেম্বর-২০২৪ ইং, রোজ: রবিবার সকাল ১০ ঘটিকায় শ্যামনগর উপজেলার  রমজাননগর ইউনিয়নের ভেটখালী  গ্রামের মুণ্ডা আদিবাসী পাড়ায় রেডিও  নলতার বাস্তবায়নে প্রোমোটিং দ্যা ভয়েস অব প্লেইন ল্যাণ্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রি কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্প এবং ফ্রি প্রেস আনলিমিটেড,আর্টিকেল নাইনটিন ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তা ও গণমাধ্যম বিষয়ক সমষ্ঠি ফাউণ্ডেশনের কারীগরি সহায়তায় স্থানীয় পিছিয়েপড়া  মুণ্ডা আদীবাসিদের প্রধান ০৭ টি সমস্যা নির্বাচিত করে তার মধ্যে থেকে ধারাবাহিক ভাবে তাদের  জীবন মান উন্নয়ন এর উপর এক সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সংলাপ অনুষ্ঠানের এবারের পর্বের মূল বিষয় ছিল আদীবাসিদের কৃষি সমস্যা ও সমাধান। এই পর্বের সংলাপ অনুষ্টানের প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,শামীম ইসলাম.উপসহকারী কৃষি কর্মকর্তা,শ্যামনগর। ইউপি সদস্য গাজী মো: আব্দুস সালাম। সমাজ সেবক মো: হাবিবুর রহমান। উক্ত সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিছিয়েপড়া আদীবাসি মুণ্ডা জনগোষ্ঠির সাধারণ মানুষ।এসময় আরও উপস্থিত ছিলেন প্রোমোটিং দ্যা ভয়েস অব প্লেইন ল্যাণ্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্্রু কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্পের ১০ জন ইয়ুথ লিডার যারা এই প্রকল্পের ইয়ুথ লিডার হিসাবে ইতোপূর্বে  আদিবাসীদের  পিছিয়ে পড়ার বিষয়ে বিষয় ভিত্তিক প্রশিক্ষন গ্রহণ করেছেন। উক্ত সংলাপ অনুষ্ঠানে  আদিবাসীরা তাদের কৃষি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং উপসহকারি কৃষি অফিসার কৃষকদেও সমস্যা সমাধানের বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উক্ত সংলাপ অনুষ্ঠানটি পরিচালনা করেন,রেডিও নলতার সহকারি স্টেশন ম্যানেজার মো: মামুন হোসেন ও সিনিয়র অনুষ্ঠান প্রযোজক প্রতিমা রানী।এসময় আরও উপস্থিত ছিলেন,রেডিও নলতার টেকনিক্যাল অফিসার সাব্বির হোসাইন।হিসাব রক্ষক কাম মার্কেটিং অফিসার আক্তারুজ্জামান মিলন। অনুষ্ঠান উপস্থাপক আব্দুস সালাম ও ইয়াসিন ইমতিয়াজ । অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথীরা দাতা সংস্থা এবং রেডিও নলতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে এই ধরনের সংলাপ অনুষ্ঠানের আয়োজনের পরামর্শ দেন এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com