বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

মনিরামপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ২, নিহত – ২ 

জেলা ( প্রতিনিধি ): যশোরের মনিরামপুর বাজারস্থ হাসপাতাল মোড়ে দুপুর ২.৩০ মিনিটের দিকে মালবাহী ট্রাক ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ২জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার সময় ভ্যানে দুইজন মহিলা ও একটি শিশু ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে যশোরগামী মালবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যান সড়ক পারাপার হওয়ার চেষ্টাকালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ভ্যানটি চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ও হাসপাতালে নেওয়ার পর অপর একজন যাত্রী নিহত হন। নিহতরা হলেন, মনিরামপুর উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) ও মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতুন (৪৫)। আহতরা হলেন, নড়াইল জেলার জাহির হোসেন’র স্ত্রী মিম খাতুন (২২) ও তার ০১বছর বয়সী শিশু কন্য। তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মনিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহদের হাসপাতালে পাঠানোর পর রুপা নামে অপর এক গৃহবধু মারা যান। মনিরামপুর থানার উপ-পরিদর্শক অমিত কুমার দাস জানান, স্থানীয়দের সহযোগিতায় য়াতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com