বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

মানবিক সাহায্যের আবেদন

আমার-আপনার একটু সহযোগিতায় হয়ত বাঁচতে পারে মোঃ শফিকুল ইসলাম শফিক (৪০)। তিনি সাতক্ষীরা জেলার, দেবহাটা উপজেলার, ৩ নং সখিপুর ইউনিয়নের, ৬ নং ওয়ার্ডের কাজীমহল্লা গ্রামের মো: তকিম গাজীর ছেলে।
অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে মরণের প্রহর গুনছে এ অসহায় আইসক্রিম বিক্রেতা শফিক । তার পিতা মাতা সহ তিনটা ছেলে সন্তান রয়েছে। সারাদিনের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে কোন রকমের সংসার চালাতেন। ঘুণাক্ষরেও টের পায়নি কখন যে, মরণব্যাধি রোগ বাসা বেঁধেছে তার। একদিকে বাঁচার স্বপ্ন, অন্যদিকে সংসারের বেহাল দশা! টগবগে যুবকটি আজ জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়েছে। বর্তমানে মোঃ শফিকুল ইসলাম শফিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউ তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চিকিৎসার ব্যয়ভার যা অসহায় পরিবারটির পক্ষে যোগাড় করা কোন মতেই সম্ভব নয়। পরিবারে কর্মক্ষম কেউ না থাকায় অসুস্থ হওয়ার পর থেকেই তার পরিবারের আয় উপার্জন বন্ধ রয়েছে। ঋণ করে একদিকে চিকিৎসা খরচ অন্যদিকে সাংসারিক খরচ চালাতে গিয়ে এখন দিশেহারা সফিকের পরিবার। তাই তার সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। যদি সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি আমরা, তাহলে অতি শীঘ্রই সে সু-চিকিৎসা পাবেন বলে আশাবাদী। সকলের সহযোগিতায় ফিরে পেতে পারে তিনি স্বাভাবিক জীবনের পথচলা।
সাহায্য পাঠানোর ঠিকানা- আব্দুল কাদের (ভাই) পার্সোনাল বিকাশ নাম্বর- ০১৭৩৬৯৫০৮৯১

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com