বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

মানুষের দ্বারে দ্বারে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দিচ্ছেন এমপি সেঁজুতি

সোনিয়া রহমান: সাতক্ষীরায় আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের খোঁজখবর নিতে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি।

গত কয়েক দিনের ধারাবাহিকতায় শুক্রবার (১৫ মার্চ) তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে প্রয়াত, অসুস্থ ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দেন।

এর আগে বৃহস্পতিবার সংসদ সদস্য ও দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি তালা উপজেলার সরুলিয়া ও বুধবার ধানদিয়া ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নেন। তাদের সমস্যা-সম্ভাবনার কথা শোনেন এবং স্থানীয় সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ^াস দেন।

শুক্রবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি এমপি সদর উপজেলার আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামসুদ্দিন গাজীর বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

পরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক রাশিকুল ইসলাম, শাহারুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান প্রয়াত আব্দুর রশীদ সরদার, মরহুম আফসার উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা জনাব আলীসহ স্থানীয় আওয়ামী লীগের প্রয়াত নেতাদের বাড়িতে যান এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এর আগে তিনি আলিপুরের বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে তাদের কাছে শেখ হাসিনার সালাম পৌঁছে দেন এবং নারীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, যুগ্ম সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. বকুল মোড়ল, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামরুজ্জামান, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মসিউর রহমান ময়ূর, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com