শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

শহীদ আসিফের কবর জিয়ারত করলেন দেবহাটার ইউএনও, ওসি

নিজস্ব প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আসিফ হাসান-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে করব জিয়ারত করেছে প্রশাসন।

শুক্রবার (১৮ জুলাই ২৫) সকালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি সহ স্থানীয় নেতৃবৃন্দ তার কবর জিয়ারত করেন।

জিয়ারতকালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, নওপাড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোনায়েম হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোজাহিম বিন ফিরোজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,  জনপ্রতিনিধি, সাধারণ মানুষ।

এ সময় শহীদ আসিফের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রশাসনের কর্মকর্তারা বলেন, আসিফের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তার স্বপ্ন বাস্তবায়নে সকলে একসঙ্গে কাজ করতে হবে।

উল্লেখ যে, সাতক্ষীরার প্রথম শহীদ হিসেবে পরিচিত আসিফ হাসান। সে ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার উত্তরা আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন পুলিশের ছোড়া গুলিতে নিহত হন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com