বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আশাশুনির গোয়ালডাঙ্গা বেড়ীবাঁধ ভাঙ্গন স্থানে কাজ শুরু।।জনমনে স্বস্তি

 

এস,এম মোস্তাফিজুর রহমান:সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে বেড়িবাঁধ ভাঙ্গন রোধে কাজ শুরু করা হয়েছে। এস্কেভেটর(ভ্যেকু) মেশিন দিয়ে বাঁধ রক্ষা কাজ শুরু করা হয়।

দু’মাস আগে নদী খননের মাটি দিয়ে তৈরি রাস্তা ভেঙে নদী গর্ভে বিলীন হতে থাকে। এখন প্রায় ৬০০ মিটার রাস্তা ভেঙ্গে নদীতে বিলীন হয়েছে। এনিয়ে বহুল প্রচলিত দৈনিক সংগ্রাম’সহ বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ দেখে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধি ভাঙ্গন এলাকা পরিদর্শনে আসেন। অবশেষে জেলা প্রশাসনের নির্দেশনায় বাঁধের কাজে হাত দেওয়া হয়েছে। তবে পাইলিংয়ের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক দিয়ে ডাম্পিং না দেওয়া হলে পরবর্তীতে আবারও দুঃসংবাদ বয়ে আনতে পারে বলে ধারণা করছেন সচেতন মহল। খুলনার শেখ সোহেল কোম্পানির ম্যানেজার আনন্দ মোহন জানান,পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে আমরা প্রাথমিকভাবে মাটি সরানোর কাজ শুরু করেছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ও পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান,গোয়ালডাঙ্গা বাজারের বেড়িবাঁধ ভাঙ্গন রোধে সরকারিভাবে আমরা কোন বরাদ্দ পাইনি। পূর্বের নদী খননের ঠিকাদার তাদের নিজস্ব অর্থায়নে কাজ করছে। বাজেট পেলে ভাঙ্গন কবলিত অংশে পাইলিংয়ের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক দিয়ে ডাম্পিং করা হবে বলে তারা জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com