শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সখিপুর স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভা

স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার মাঝ সখিপুর ও দক্ষিণ সখিপুর গ্রামকে স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় আশার আলো, সখিপুর উদয়ন সংঘ ও ফুলকুড়ির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় উপজেলার মাঝ সখিপুর ও দক্ষিণ সখিপুর গ্রামে অনুষ্ঠিত স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভায় উপজেলা সিএসও মিজানুর রহমানের সঞ্চালনায় ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ, স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা ও পরবর্তী দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

উক্ত সভায় উপস্থিত থেকে সভার উদ্দেশ্যে ও স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নে নির্দেশক পর্যালোচনা করেন রাইট টু গ্রো প্রোজেক্টের ট্রেনিং এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়। সভার স্বাগতম বক্তব্য রাখেন সিএস হুয়ামুন কবির। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি মেম্বার নাজিমুদ্দিন সরদার সহ প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম ও স্থানীয় উদ্যোক্তারা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নের নির্দেশক সমুহের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ করে মাঝ সখিপুর ও দক্ষিণ সখিপুর গ্রামকে স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করেন এবং ফলক উন্মোচন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com