শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

প্রেসক্লাবে গার্ড অব অনার প্রদান শেষে সাংবাদিক এ কে হিরু’র দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি:
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইএর সাবেক খুলনা ব্যুরো প্রধান বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল খালেক হিরু ( এ কে হিরু) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)।

রবিবার দুপুর ১টার দিকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক এ কে হিরু’র মরদেহ রবিবার বিকেলে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল চত্বরে আনা হয় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে বীর মুক্তিযোদ্ধা এ কে হিরুকে যাথাযথ মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রথমে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান এবং মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিটের সাবেক কমান্ডার অধ্যাপক আলমগীর কবির ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, রূপান্তর, সচেতন নাগরিক কমিটি(সনাক) সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি. খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, ক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ মো: সেলিম, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহ আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের প্রথম জানাজা খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল চত্বরে অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব মুসলমান পাড়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে নিরালা কবরস্থানে দাফন করা হয়।

এদিকে সাংবাদিক এ কে হিরু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com