শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাংবাদিক সিদ্দিকুর রহমানের পিতার সৌভাগ্যের মৃত্যু : তালা রিপোর্টার্স ক্লাবের শোক

তালা প্রতিনিধি: তালা রিপোর্টার্স ক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক অনির্বান পত্রিকার তালা প্রতিনিধি শেখ সিদ্দিকুর রহমানের পিতা আনছার আলী শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। প্রায় ৮৫ বছর বয়সী আনছার আলী শেখ বৃদ্ধ বয়সে নিয়োমিত নামাজ ও রোজা পালন করতেন এবং ইসলাম ধর্মীয় গুরুত্বপূর্ন ইবাদত “এতেকাফে” অবস্থান নিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, আনছার আলী শেখ অত্যান্ত সৎ, ধার্মীক, সহজ-সরল এবং সদালাপি ছিলেন। চলতি রমজান মাসে তিনি বার্ধক্যজনিত অসুস্থ্যতায় থাকার পরও সবগুলো রোজা পালন করেছেন এবং শুক্রবার রাত থেকে বাড়ির পাশের আগোলঝাড়া জামে মসজিদে অবস্থান নিয়ে এতেকাফে অবস্থান করেন। শনিবার ভোর রাতে তিনি সাহরি খাবার পর রোজা রাখা অবস্থায় অসুস্থ্য হয়ে পড়লে তাকে তালা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালে মৃত্যুবরন করেন। রমজান মাস এবং রোজা ও এতেকাফে থাকা অবস্থায় মৃত্যুবরন করায় গ্রামের মুসল্লিরা বিষয়টি তাঁর জন্য সৌভাগ্যজনক বলে মন্তব্য করেন।
শনিবার (২২ মার্চ) দুপুরে জানাযা নামাজ শেষে আগোলঝাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে শোকাবহ পরিবেশে তাকে দাফন করা হয়। জানাযা নামাজে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মসল্লিরা অংশগ্রহন করেন।
এদিকে, সাংবাদিক শেখ সিদ্দিকুর রহমান এর পিতা আনছার শেখ’র মৃত্যুতে গভীর শোখ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, সহ-সভাপতি ইন্দ্রজিৎ দাস বাপী, নারায়ন চন্দ্র মজুমদার, সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, সহ-সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস.আর. আওয়াল, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সদস্য পি.এম. গোলাম মোস্তফা, জয়দেব চক্রবর্ত্তী, বাবলুর রহমান, আরিফ বিল্লাহ, ফারুক সাগর, শাহিনুর রহমান, আপতাব হোসেন ও বাহারুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com