বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাগরদাঁড়িতে ৭ দিনব্যাপী মধুমেলার উদ্বোধন শুক্রবার

কেশবপুর (যশোর): বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এঁর ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে ৭দিন ব্যাপী মধুমেলার উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৪ জানুয়ারি (শুক্রবার) থেকে ৩০ জানুয়ারি শনিবার ৭দিনব্যাপী যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মধুমেলার বিকালে প্রথম দিনের ২য় পর্বে ফিতা কেটে, বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি থাকবেন যশোর পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটি ও সভাপতি সদস্য আবুল হোসেন আজাদ প্রমুখ। ১ম পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান: দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কেশবপুর উপজেলা শিল্পকলা একাডেমীর তত্ত্বাবধানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনসমূহের মধ্যে থাকবে কেশবপুরের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), কেশবপুরের সপ্তসুর, কেশবপুর সানতলার দিগন্ত সাংস্কৃতিক একাডেমি, সাগরদাঁড়ির শতদল সংগীতালয় ও তান সংগীত একাডেমী, কেশবপুরের কপোতাক্ষ সংগীত একাডেমী। ৩য় পর্বের থাকবে যশোর জেলা সদরের অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনসমূহসাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে নৃত্যবিতান, সুরধুনী, পুনশ্চ, যশোর সাংস্কৃতিক পরিষদ, যশোর সঙ্গীত, তরঙ্গ শিল্পী গোষ্ঠী, তরঙ্গ থিয়েটার। এশার আযানের পর থাকবে রেনেসাঁ শিল্পীগোষ্ঠী, শিল্পী মনির খান, শিল্পী মো. আব্দুস সাত্তার খান। বিশেষ আকর্ষণ মণিরামপুর আনন্দ অপেরার যাত্রাপালা: “চরিত্রহীন”।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com